২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃকলেজ হ্যান্ডবলে বাংলা কলেজ, ইম্পিরিয়াল কলেজ এবং স্কলাস্টিকার জয়

এক্সিম ব্যাংক আন্তঃকলেজ (পুরুষ) হ্যান্ডবল প্রতিযোগিতায় বৃহস্পতিবার জয় পেয়েছে সরকারি বাংলা কলেজ, ইম্পিরিয়াল কলেজ এবং স্কলাস্টিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল কোর্টে অনুষ্ঠিত প্রথম খেলায় সরকারি বাংলা কলেজ ১৮ - ২ গোলে আর কে চৌধুরী ডিগ্রি কলেজকে বিধ্বস্ত করে । বাংলা কলেজ প্রথমার্ধে ৯ - ০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয় খেলায় মেট্রোপলিস কলেজের বিরুদ্ধে ১৫ - ২ গোলে জয়লাভ করে ইম্পিরিয়াল কলেজ। প্রথমার্ধে বিজয়ী দল ৮ - ১ গোলে এগিয়ে ছিল।

দিনের শেষ ম্যাচে স্কলাস্টিকা ৮ - ৫ গোলে ড. শহীদুল্লাহ কলেজকে হারায়। বিজয়ী দল প্রথমার্ধে ৪ - ২ গোলে এগিয়ে ছিল।