বিজয় দিবস টেনিসে অমল ও ফোসাকা চ্যাম্পিয়ন
অমল রায় ও হো-জো ফোসাকা বিজয় দিবস টেনিসে যথাক্রমে পুরুষ একক ও মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন।
বুধবার রমনা টেনিস কমপ্লেক্সে পুরুষ এককের ফাইনালে অমল রায় ৬-৪ ও ৬-৩ গেমে দিপু লালকে হারিয়েছেন। মহিলা এককের ফাইনালে ফোসাকা ৬-১ ও ৬-০ গেমে হারিয়েছেন সাথী সরকারকে।
পুরুষ দ্বৈতের শিরোপার অংশীদারও হয়েছেন অমল রায়। লক্ষèণ লালকে সঙ্গী করে ৬-৩ ও ৭-৬ গেমে হারিয়েছেন দিপু লাল ও আলমগীর হোসেন জুটিকে।
অনুর্ধ্ব-১৬ বিভাগে দেলোয়ার হোসেন ৬-৩ ও ৭-৬ গেমে ওমর ফারুককে হারিয়ে শিরোপ জিতেছেন এবং অনূর্ধ্ব-১৩ বিভাগে হাসিবুল হক শিরোপা জিতেছেন ৬-৩ ও ৬-৩ গেমে আরিফকে হারিয়ে।
