২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে রুখে দিলেন অ্যাশওয়েল প্রিন্স

দ্বিতীয় টেস্টেও জোহানেসবার্গের আতঙ্ক ফিরে আসছিল। শেষ পর্যন্ত ৮৪ রানে অলআউট হওয়ার আশঙ্কা ভালোভাবেই দূরে ঠেলেছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 10:52 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

টসে জিতে ব্যাট করতে নেমে ৮ রানে ১, ১৩ রানে ২, ২৮ রানে ৩ উইকেট-এভাবে চরম বিপর্যয়ের দিকে এগোলেও শেষ পর্যন্ত অ্যাশওয়েল প্রিন্স (৯৮*), হার্শেল গিবস (৬৩) আর মার্ক বাউচারদের (৫৩) দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে তারা। দিন শেষে তাদের স্কোর ৮ উইকেটে ২৫৭।

জহীর খান (২/৬১)পর পর গ্রায়েম স্মিথ (৫) আর হাশিম আমলাকে (১) ফিরিয়ে দিয়ে ভালো সূচনাই দিয়েছিলেন ভারতকে। তারপর শ্রীশান্ত (৩/৭৪) এবি ডি ভিলিয়ার্সকেও (৯) ফিরিয়ে দিলে ২৮ রানে তৃতীয় উইকেটও হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। তারপর গিবস আর প্রিন্স ৯৪ রানের জুটি গড়ে সামাল দেন বিপর্যয়। কম আলোর জন্য আগেভাগে খেলা শেষ না হলে হয়তো সেঞ্চুরিই করে ফেলতেন অ্যাশওয়েল প্রিন্স। তার পঞ্চম টেস্ট সেঞ্চুরির সঙ্গে ২ রানের ব্যবধানটা ঘোচে কিনা বুধবার সেটা দেখতে আগ্রহী লোক কম থাকবেনা কিংসমিডে। জহীর, শ্রীশান্ত, কুম্বলে (২/৪৮) আর ভি আর ভি সিংয়ের বোলিংয়ের বাধা কিছুক্ষণ এড়াতে পারলেই তা হয়ে যাওয়ার কথা।