২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ‘এ’ দলই এখন চালকের আসনে

প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৭৬ রান, ফতুল্লায় চারদিনের ম্যাচে জিম্বাবুয়ে ‘এ’ দলকে বড়ো সংগ্রহের স্বপ্নই দেখাচ্ছিল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

কিন্তু দ্বিতীয় দিনের সকালেই মাত্র ১৭ রানে শেষ ৬ উইকেট হারায় তারা। অর্থাৎ ২৯৩ রানে শেষ তাদের প্রথম ইনিংস। এরপর জাভেদ ওমরের সেঞ্চুরি ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলকেও দেখাচ্ছে বড় ইনিংস গড়ার স্বপ্ন। মাত্র ৩ উইকেট হারিয়ে ২৮৮ রান তুলেছে তারা। এখান থেকে আরো বড় কিছুর কথা ভাবাও যৌক্তিক, কারণ, সেঞ্চুরিয়ান জাভেদ ওমর অপরাজিত আছেন ১০৩ রানে। চতুর্থ উইকেটে তার সঙ্গী মার্শাল আইয়ুবও রোববার ব্যাট করতে নামবেন ৫৩ রান নিয়ে। এর আগে প্রতিপক্ষকে ধারণার চেয়ে অবিশ্বাস্য কমে থামিয়ে দেওয়ার কৃতিত্ব বাংলাদেশ ‘এ’ দলের দুই পেসার মোহাম্মদ শাহজাদা এবং মোহাম্মদ শরীফের। শাহজাদা নিয়েছেন ৫ উইকেট। আর শরীফের শিকার ৩ টি।