২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে ম্যাচে ফিরিয়েছে শ্রীশান্ত, জহিরের অবিশ্বাস্য বোলিং

অনেকদিন পর সুযোগ পেয়ে খারাপ করেননি সৌরভ গাঙ্গুলী। ব্যাটে-বলে হচ্ছিল ভালোই। তারপরও ভারতের প্রথম ইনিংসটা খুব বড় হলো না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 06:02 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

মাত্র ২৪৯ রানেই গুটিয়ে গেছে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান সৌরভ। অবশ্য ওই ২৪৯ রানই এখন পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকার সামনে। মাত্র ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছে গ্রায়েম স্মিথের দল। ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন শ্রীশান্ত। জহির খান নিয়েছেন ১৮ রানে ২ উইকেট।