ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া
প্রথম দিন শেষে মনে হয়েছিল অস্ট্রেলিয়ার ওপর চড়ে বসার ভালো সম্ভাবনা আছে ইংল্যান্ডের। সম্ভাবনা ছিল ঠিকই। তবে দ্বিতীয় দিনের বাস্তবতা বদলে দিয়েছে সব। ইংল্যান্ডকে ২১৫ রানে অলআউট করে প্রথম ইনিংসে ২৯ রানের লিড আদায় করে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে তারা আবার এগোচ্ছে বিশ্বসেরা দলের মতো। দিন শেষে তাদের স্কোর ১ উইকেটে ১১৯।
শুক্রবার স্ট্রাউস (৪২) আর পিটারসেন (৭০) ছাড়া টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের কাউকেই দাঁড়াতে দেননি স্টুয়ার্ট ক্লার্ক (৩/৪৯), গ্লেন ম্যাকগ্রা (২/৪৮), ব্রেট লি (২/৬৯) আর অ্যান্ড্রু সাইমন্ডস (২/৮)। শেষ উইকেট জুটিতে ম্যাথু হগার্ড (২২) আর মন্টি পানেসার (১৬*) ৪০ রান না তুললে ইংল্যান্ডের স্কোর এটুকু ভদ্রস্থও হতো না।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের প্রথম বলে ল্যাঙ্গারকে বোল্ড করে ইংলিশ শিবিরে আনন্দ ছড়িয়েছিলেন হগার্ড। কিন্তু রিকি পন্টিং (৫৭*) আবার ত্রানকর্তার ভূমিকায় নামায় সে আনন্দ রূপ নিয়েছে দুশ্চিন্তায়। হেইডেনকে (৫৭*) নিয়ে তার এ অভিযান যত তাড়াতাড়ি শেষ হয় ততই মঙ্গল ইংল্যান্ডের।
