২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

স্কটল্যান্ডের ১৫৩ রানকে হেসে-খেলেই টপকে গেছে বাংলাদেশ। মাত্র ২৯.১ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে হাবিবুল বাশারের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 03:33 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

৫০ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন আফতাব আহমেদ। অবশ্য তার আগেই মাত্র ৮ রান করে আউট হয়েছিলেন মেহরাব জুনিয়র। এ ম্যাচে মাত্র ২৭ রান করে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক মৌসুমে এক হাজার রান করার সুযোগ ছিল শাহরিয়ার নাফীসের সামনে। সুযোগ কাজে লাগিয়ে রেকর্ড বুকে ঢুকে শেষ পর্যন্ত ৩৬ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন বাংলাদেশের এই ওপেনার। তারপর অধিনায়ক হাবিবুল বাশারও পারেননি দলকে জয়ের বন্দর পর্যন্ত নিয়ে যেতে। সেই কাজটুকু করেছেন সাকিব আল হাসান (২০*) ও মোহাম্মদ আশরাফুল (৪*)। বোলিংয়ে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও অবদান রাখার পুরস্কার হিসেবে ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন সাকিব আল হাসান।