২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার সামনে কলিংউড-পিটারসেনের গড়া পাহাড়

ব্রিসবেন থেকে অ্যাডিলেড। দূরত্ব যতই হোক, কদিনেরই বা ব্যবধান! অথচ এই কদিনেই যেন পাল্টে গেছে ইংল্যান্ড।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Dec 2006, 10:18 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

তাই অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন শেষেই সিরিজে ফেরার স্বপ্ন দেখতে পারছে তারা। পল কলিংউডের ডাবল সেঞ্চুরি আর কেভিন পিটারসেনের সেঞুরির সুবাদে ৬ উইকেটে ৫৫১ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে দিয়েছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। এখন দরকার পাহাড়ের নিচে অস্ট্রেলিয়াকে চাপা দেয়া। কাজটা খুবই কঠিন। তবে শেষ বিকেলে ল্যাঙ্গারকে বিদায় করে সে পথেও দলকে খানিকটা এগিয়ে দিয়েছেন অধিনায়ক ফ্লিনটফ।

অস্ট্রেলিয়ার প্রথম কাজ ফলো অন এড়ানো। একটু কেমন কেমন শোনালেও এটাই বাস্তবতা। বিশ্বসেরা দলকে এমন অসহায় অবস্থাতেই ফেলে দিয়েছেন কলিংউড আর পিটারসেন। ব্রিসবেনে মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করা কলিংউড এবার সেই জ্বালা ভুলেছেন ডাবল সেঞ্চুরি (২০৬) করে। অ্যাশেজ ইতিহাসে এর আগে মাত্র সাতজন ইংলিশ ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন। তাদের অনেকেরই আবার অস্ট্রেলিয়ায় তা করার সৌভাগ্য হয়নি। অমন সৌভাগ্যবান আছেন মাত্র তিনজন। সে তালিকার সর্বশেষ নামটিই এখন পল কলিংউড। অ্যাডিলেডে সর্বোচ্চ ইনিংস খেলা ইংলিশ ব্যাটসম্যানও কলিংউড। সেই ১৯২৮-২৯ মৌসুমে জ্যাক হবসের খেলা ১৮৭ রানের ইনিংসটি এখন দ্বিতীয় সেরা। অবশ্য ইংল্যান্ডের জেগে ওঠা পর্বে শুধু একজনের প্রশংসা করে গেলে খুব অন্যায় হবে। ১৫৮ রানের ইনিংস খেলে কলিংউডের সঙ্গে ৩১০ রানের রেকর্ড জুটি গড়া পিটারসেনের কৃতিত্বকে খাটো করে দেখবেন কি করে! গত অ্যােেশজের পর থেকে অস্ট্রেলিয়ার বোলারদের মূল টার্গেটই বলতে গেলে পিটারসেন। ম্যাকগ্রা, লি, ওয়ার্নদের পিটারসেন আবার কত বড় হতাশায় ডোবালেন ভাবা যায়! কলিংউডের সঙ্গে অ্যাশেজে ইংল্যান্ডের চতুর্থ উইকেটের সেরা জুটি গড়ে আসলে অনেক অভাবনীয়কেই বাস্তবে রূপ দিয়েছেন পিটারসেন। ম্যাকগ্রা,ব্রেট লি, ওয়ার্নের ব্যর্থতাও সেরকম একটি দৃষ্ট্ন্তা। ম্যাকগ্রা ১০৭ রান দিয়ে কোনো উইকেট পাননি, লি ১ উইকেটের জন্য খরচ করেছেন ১৩৯ রান আর ওয়ার্ন ১৬৭ রানের বিনিময়ে পেয়েছেন সবেধন নীলমনি একটি মাত্র উইকেট-অস্ট্রেলিয়ার বোলিং ট্রায়োর টেস্ট ক্যারিয়ারে এমন দিন কি আগে কখনো এসেছিল?