২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃ কলেজ হ্যান্ডবল টুর্নামেন্টের যাত্রা শুরু

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল কোর্টে শুরু হয়েছে এক্সিম ব্যাংক আন্তঃ কলেজ (পুরুষ) হ্যান্ডবল টুর্নামেন্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 06:16 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

উদ্বোধনী দিনে দু’টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ ১৮ - ৮ গোলে ঢাকা কলেজকে হারায়। বিজয়ী দল প্রথমার্ধে ১১ - ৩ গোলে এগিয়ে ছিল।

দিনের অপর খেলায় নটরডেম কলেজ ১৭ - ১ গোলে বিধ্বস্ত করে আর কে চৌধুরী ডিগ্রি কলেজকে। নটরডেম কলেজ প্রথমার্ধে ৬ - ০ গোলে এগিয়ে ছিল।

এর আগে হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) এম এ হামিদ প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান এবং ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ আব্দুল বারী। ফেডারেশনের সহ সভাপতি মাহবুবুজ্জামান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাহির এসময় উপস্থিত ছিলেন।