৩য় বিভাগ ক্রিকেট বাছাইপর্বে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন
তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাই পর্বে শুক্রবার ধানমন্ডি ক্লাব মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত ম্যাচে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি সাত উইকেটে মিরপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে।
মিরপুর ক্রিকেট ক্লাব ৪০ দশমিক দুই ওভার ১১৭ রানে অল আউট হয়। মিরপুর ক্রিকেট ক্লাবের তারেক ২১ রান করেন। অন্যদিকে নর্থ বেঙ্গল ক্রিকেট ক্লাবের পক্ষে ফুরকান ১৮ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করেন।
জবাবে নর্থ বেঙ্গল একাডেমি ১১৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ২৮ দশমিক এক ওভার জয় ছিনিয়ে নেয়। বিজয়ী দলের পক্ষে মেহদাত আমিন ৪৪ রান করেন। আক্তারুজ্জামান দুটি উইকেট লাভ করেন।
