জাতীয় জুনিয়র বক্সিং শুক্রবার থেকে শুরু হচ্ছে
বাংলাদেশ বক্সিং ফেডারেশনের (বিবিএফ) ব্যবস্থাপনায় মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হচ্ছে আপন জুয়েলার্স ১৮ তম জাতীয় জুনিয়র বক্সিং প্রতিযোগিতা।
বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক লতিফুর রহমান বহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, প্রতিযোগিতার অনুর্ধ্ব ১৬ বিভাগে বিভিন্ন জেলা, ক্লাব এবং সংগঠনের ৬৫টি দলের ২৫০ জন বক্সার অংশগ্রহন করবেন।
বিবিএফ’র সহ সভাপতি এস এম আলম, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আব্দুর রশিদ ও সুলতান উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ জহির চৌধুরী এবং সদস্য এ কে আসাদুল্লাহ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
