২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরির কারণে ভিবি সিরিজে ক্যালিসের খেলা অনিশ্চিত

প্রোটিয়াস অলরাউন্ডার জ্যাক ক্যালিস এলবো ইনজুরিতে ভোগার কারণে ভিবি ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের বাকি ম্যাচগুলো খেলতে নাও পারেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 12:31 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার কিছু আগে ক্যালিসকে দক্ষিণ আফ্রিকা দল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। খবর বিভিন্ন বার্তসংস্থার।

প্রোটিয়াস অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেন, “মঙ্গলবার পুনরায় ক্যালিসকে স্ক্যান করা হবে। তবে তার অবস্থা বেশি ভাল নয়। তার অবস্থা দেখে মনে হচ্ছে তিনি ভিবি সিরিজ শেষ হওয়ার আগেই দেশে ফিরে যাবেন।”