টানা ১৭তম জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা, জিদানের হ্যাট্রিকে রিয়ালের ম্যাচ জয়
নিজেদের মাটিতে বার্সেলোনা স্প্যানিশ প্রিমিয়ার লিগে রোববার এ্যাথলেটিক্স বিলবো’কে ২-১ গোলে পরাজিত করে টানা ১৭তম ম্যাচ জয় করলো।
বার্সোলোনার পক্ষে ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো ম্যাচের ৩৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন এবং আর্জেন্টাইন ফরওয়ার্ড লিও ম্যাসি দ্বিতীয় গোলটি করেন ৫১ মিনিটের মাথায়। এ্যাথলেটিক্স বিলবো’র পক্ষে এক মাত্র গোলটি করেন ফার্ন্ডাডো লিওরেন্টি।
ম্যাচের শেষ মিনিটে বার্সা’র পতুগীজ মিডফিল্ডার ডিকোকে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। খবর বিভিন্ন বার্তসংস্থার।
এই জয়ের ফলে বার্সেলোনা ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানটি আরও পোক্ত করলো। সাত পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রযেছে ওসাসুনা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া ও রিয়াল মাদ্রিদ।
এদিকে রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে সেভিলাকে পরাজিত করে ৩৩ পয়েন্ট নিয়ে লিগের চতুর্থস্থানে উঠে এসেছে।
ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যে জিনেদিন জিদান সতীর্থ ফুটবলার গুটিকে গোলের সুযোগ করে দিয়ে ফর্মে ফেরার ইশারা দেন। সেভিলার ফুটবলার লুইস ফাবিয়ানো ৫১ মিনিটের মাথায় গোল করে খেলায় সমতা ফেরান। এরপর জিদান নিজেকে পুরনো ধারায় মেলে ধরেন এবং হ্যাট্রিক গোল করেন। সিভিলার পক্ষে অপর গোলটি করেন আইটোর ওসিও।
