২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান টেনিস সিরিজের বালিকা এককের শিরোপা জিতলেন ভারতের আদন্য

জাতীয় টেনিস কমপ্লেক্সে বৃহস্পতিবার শেলটেক এশিয়ান অনুর্ধ্ব ১৪ টেনিস সিরিজের বালিকা এককের ফাইনালে ভারতের নাইক আদন্য ৬-১, ৬-২ সেটে ইন্দোনেশিয়ার সিদোরা গ্রেস সারিকে হারিয়ে শিরোপা জিতেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

এদিকে বালক এককের ফাইনাল ‘অল ইন্ডিয়া’ ফাইনালে পরিনত হয়েছে। বৃহস্পতিবার প্রথম সেমিতে ভারতের সীতারাম সুদানওয়া ৬-৪, ২-৬, ৬-৪ সেটে ইন্দোনেশিয়ার হুতারুক ফারুলিয়ানকে হারিয়ে ফাইনালে উন্নীত হন। অপর সেমিফাইনালে ভারতের আঠোর মান সিং ৬-১, ৬-২ সেটে হারান ফিলিপাইনের আকিয়ো সাইকে।

বালক দ্বৈত ইভেন্টে ভারতের মঞ্জুয়া রোনাক ও সীতারাম সুদানওয়া জুটি ৬-১, ৬-১ সেটে ফারুলিয়ান টিটো (ইন্দোনেশিয়া) ও আকিয়ো সাইক জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছেন। এই ইভেন্টের অপর সেমিফাইনালে ভারতের আঠোর মান সিং ও পারানতাপে সামীর জুটি ৬-১, ৬-২ সেটে বড়ুয়া আর্যমান (ভারত) ও ফার্নান্ডো (শ্রীলংকা) জুটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন।

বালিকা দ্বৈতে ইন্দোনেশিয়ার সিদোরা গ্রেস সারি ও ফ্রেডরিক নাদিয়া জুটি ৬-০, ৬-১ সেটে বাংলাদেশের মা হাই চিং ও হোসেন সাদিয়া জুটিকে এবং ভাবনা (বাংলাদেশ) ও নাইক আদন্য (ভারত) জুটি ৬-২, ৬-১ সেটে সুলতানা তাসনুভা ও তার সঙ্গীকে হারিয়ে ফাইনালে উন্নীত হন।