২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ক্রিকেটের মানোন্নয়নে ওয়াসিম, ওয়াকারের সহযোগিতা চায় পিসিবি

পাকিস্তানের দুই সাবেক ক্রিকেট তারকা এবং অধিনায়ক ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুসকে জাতীয় ক্রিকেট একাডেমিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 12:44 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের লেখা চিঠিতে দুই ডব্লিউকেই একাডেমিতে এসে যোগদান ও তরুণ পেস বোলার গড়ে তোলার কাজে সহায়তা করার কথা বলা হয়েছে।

ক্রিকেট ইতিহাসে বহুল আলোচিত নাম ওয়াসিম ও ওয়াকার। নতুন বলে ওদের বোলিং অ্যাটাকে প্রচন্ড আতঙ্কে থাকতো ব্যাটসম্যানরা। টেস্টে ৭৫০ জন এবং একদিনের ক্রিকেটে কমপক্ষে ৯০০ জন তাদের যৌথ আক্রমণের শিকারে পরিণত হয়েছে।

২০০৩ সালের বিশ্বকাপের পর ওয়াসিম ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। ঐ বিশ্বকাপে ওয়াকার অধিনায়কত্ব করলেও পরে জাতীয় দল থেকে বাদ পড়েন এবং দলে আর এখন পর্যন্ত ডাক পড়েনি। দু’জনেই এখন বিভিন্ন কোম্পানী ও মিডিয়ার বিশেষজ্ঞ ভাষ্যকার হিসেবে নিজেদের ব্যস্ত রেখেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।