বাংলাদেশের আবারও ইনিংস পরাজয়, শ্রীলঙ্কার সিরিজ জয়
ব্যাটসম্যানদের দায়িত্বহীনতা ও ব্যর্থতায় আবারও ইনিংস ও ৬৯ রানে পরাজয় ঘটলো বাংলাদেশ দলের। শ্রীলঙ্কা ১৯৭ রানের মধ্যেই বাংলাদেশের সবকটি উইকেট দখল করে নেয়।
কলম্বোর পি সারাভানামুতো স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ দল আগের দিনের সংগৃহীত ৪ উইকেটে ১৩১ রান নিয়ে খেলতে নেমে মাত্র ৬৬ রান যোগ করেই সকলে আউট হয়ে যায়।
রঙ্গনা হেরাথ ৫২ রানে ৩টি উইকেট তুলে নেয় এবং শ্রীলঙ্কার ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পথকে ত্বরান্বিত করে। দুই টেস্ট সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয়ের কারণে শ্রীলঙ্কা দল অতি সহজে দুটি টেস্টেই বাংলাদেশ দলকে ইনিংস পরাজয়ে বাধ্য করে।
স্কোর:
শ্রীলঙ্কা ৪৫৭/৯ ডি. (দিলমান ১৬৮, সামারাভিরা ১৩৮, ভাস ৬৫, হোসেন ৪-১০৮, রাসেল ৪-১২৯)।
বাংলাদেশ ১৯১ (ফার্নান্দো ৫-৬০) এবং ১৯৭ (শাহরিয়ার নাফিজ ৫১)।
