স্কুল ফুটবলে মিরপুর বাংলা ও এমারত হোসেন উচ্চ বিদ্যালয়ের জয়
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রাণ কোলা স্কুল ফুটবল টুর্নামেন্টে সোমবার মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় এবং এমারত হোসেন উচ্চ বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
দিনের প্রথম খেলায় এ গ্রুপে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় ৪-৩ গোলে হারায় গভ: ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়কে। বিজয়ী দলের মাহমুদুল দু’টি, সোহেল ও শামসুল একটি করে গোল করেন। গভ: ল্যাবরেটরির পক্ষে রাজীব দু’টি ও শুভ একটি গোল পরিশোধ করেন। মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের শামসুল ইসলাম ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
দিনের অপর ম্যাচে বি গ্রুপে এমারত হোসেন উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে হারিয়েছে শহীদ নবী উচ্চ বিদ্যালয়কে। এমারত হোসেন উচ্চ বিদ্যালয়ের ইমরান, শাহেদ ও মামুন প্রত্যেকে একটি করে গোল করেন। বিজয়ী দলের শাহেদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
