এশিয়া কাপের নির্বাচিত খেলোয়াড়দের প্রশিক্ষণ শুরু ২২ সেপ্টেম্বর
আগামী ২২ সেপ্টেম্বর থেকে সাভারে অবস্থিত বিকেএসপিতে এশিয়া কাপের বাছাই-পূর্ব রাউন্ড শুরুর আগে জাতীয় দলের ফুটবলাররা এক সপ্তাহের ছুটি পাচ্ছেন।
রক্ষণভাগের খেলোয়াড় রজনী কান্ত বর্মন বাদে বাকি ২৭ জন খেলোয়াড়ই বৃহষ্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আর্জেন্টিনার নতুন কোচ ক্রসিনির কাছে রিপোর্ট করেন।
আগামী ২২ সেপ্টেম্বর ফুটবল ফেডারেশনে মধ্যাহ্ন ভোজের পর তারা বিকেএসপির উদ্দেশ্যে রওনা হবেন। এর পরদিন থেকে প্রশিক্ষণ শুরু হবে।
বাংলাদেশ আগামী ১১ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ঢাকায় এবং ১৮ নভেম্বর পাকিস্তানে ম্যাচ খেলবে।
বৃহষ্পতিবার এক সাক্ষাতে আর্জেন্টাইন কোচ বলেন, জাপান, কোরিয়া এবং চীনের খেলা সম্বন্ধে তার ধারণা থাকলেও উপমহাদেশের ক্রিকেট সম্বন্ধে তার ধারণা নেই।
টিম ম্যানেজমেন্ট কমিটির নির্বাচক সৈয়দ হাসান কানন বলেন, দীর্ঘ কয়েক মাস প্রিমিয়ার লীগ খেলে খেলোয়াড়রা এখন ক্লান্ত এবং বিকেএসপিতে স্থান সংকুলানের অভাবেই ট্রেনিং সেশন কয়েকদিন পেছানো হয়েছে।
