২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা ক্লাব টেনিসের পুরুষ এককের ফাইনালে পৃথুল ও দিপু

উত্তরা ক্লাব জাতীয় (উন্মুক্ত) টেনিস টুর্নামেন্টের পুরুষ এককের ফাইনালে উঠেছেন হেনরী পৃথুল মন্ডল এবং দিপু লাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ক্লাব কোর্টে বুধবার প্রথম সেমিফাইনালে পৃথুল মন্ডল ৬-৪, ৩-৬, ৬-২ সেটে শীর্ষ বাছাই অমল রায়কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। দ্বিতীয় সেমিতে দিপু লাল ৬-৩, ৬-৩ সেটে হারান লক্ষ্মণ লালকে। পুরুষ এককের ফাইনাল শুক্রবার অনুষ্ঠিত হবে।

একই দিন মহিলা এককে ইশরাত সুলতানা ৬-০, ৬-২ সেটে তাসলিমাকে এবং মা হাই ৬-০, ৬-০ সেটে সন্ধ্যাকে পরাজিত করেন।

পুরুষ দ্বৈতে মুরাদ-শাহনেওয়াজ জুটি ৬-৩, ৬-১ সেটে মিজান-তাজমুল জুটিকে ও অমল-লক্ষ্মণ জুটি ৬-০,৬-০ সেটে মিলন-নরুল জুটিকে হারিয়েছেন।

অনুর্ধ্ব ১৬ বালিকা বিভাগে স্বাধীনকে ৬-৩, ৬-৩ সেটে হারিয়েছেন মাসুমা সুলতানা।