জিম্বাবুয়েতে ত্রি-দেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ২৭৬ রান সংগ্রহ
জিম্বাবুয়ের হারারেতে ভিডিওকন ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৭৬ রানে অল আউট হয়ে যায়।
টসে প্রথমে ব্যাট করে ভারত। দলের পক্ষে সের্বাচ্চ ৯৩ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ কাইফ। এছাড়া ওপেনার বীরেন্দর শেওয়াগ ৭৫, সৌরভ গাঙ্গুলি ৩১ এবং যুবরাজ সিং ২০ রান করেন।
কিউই বোলাদের মধ্যে জ্যাকব ওরাম ৫৮ রানে চারটি এবং কাইল মিলস ৪৫ রানে দু’টি উইকেট লাভ করেন।
