সাবেক ফুটবলার নান্নুর চিকিসার্থে সোনালী অতীত ক্লাবের আর্থিক সহযোগিতা
দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় মনোয়ার হোসেন নান্নুর চিকিসার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সোনালী অতীত ক্লাব।
সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা, সাবেক ফুটবলার, পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ও ক্লাবের কর্মকর্তাবৃন্দ রোববার অসুস্থ ফুটবলার নান্নুকে দেখতে তার বাসভবনে যান। পানিসম্পদ মন্ত্রী নান্নুর আশু রোগমুক্তি কামনা করেন এবং ক্লাবের পক্ষ থেকে ৭৫ হাজার টাকার চেক প্রদান করেন।
এ সময় সোনালী অতীত ক্লাবের সভাপতি গোলাম সরওয়ার টিপু, সাধারণ সম্পাদক বাদল রায়, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
