২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সামনে বাধা হয়ে দাড়িয়েছে বৃষ্টি ও ওয়ার্ন

শেন ওয়ার্ন দুইবার রক্ষা পেলেও অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অসিদের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 09:53 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

ইংলিশ উইকেটকিপার গ্যারেন্ট জোন্স দু’বার সুযোগ পেয়েও তাকে আউট করতে পারেনি।

ম্যাচের তৃতীয় দিনে ইংলিশদের জন্য বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা হয় মাত্র ১৪ ওভার। এই সময়ে কোনও উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া সংগ্রহ করে আরও ৫০ রান। ফলে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় সাত উইকেটে ২৬৪ রান।

শেন ওয়ার্ন ৭৮ রান নিয়ে ক্রিজে রয়েছেন এবং ১২৬টি টেস্ট ম্যাচের ক্যারিয়ারে প্রথমবারের মত সেঞ্চুরির দিকে এগুচ্ছেন তিনি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ইংল্যান্ড এখনও ১৮০ রানে এগিয়ে রয়েছে। ম্যাচের প্রথম দিন ইংল্যান্ড চালকের আসনে থাকলেও এখন তাদের লক্ষ্য হচ্ছে ম্যাচটিকে ড্র করা কিংবা অস্ট্রেলিয়ার বিজয় রোধ করা।

আগের দিনের ব্যক্তিগত ৪৫ রান নিয়ে খেলতে নেমে ওয়ার্ন জাইলসের বলে কয়েকটি বাউন্ডারি মেরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।

এরপর অস্ট্রেলিয়া ফলোঅন এড়াতে সমর্থ হয়।

এদিকে ওয়ার্ন ব্যক্তিগত ৫৫ রানেই আউট হতে পারতেন। উইকেটকিপার জোন্স স্ট্যাম্পিং করতে ব্যর্থ হলে ওয়ার্ন আউট হওয়া থেকে রক্ষা পান।

ওয়ার্ন আবারও ৬৮ রানের মাথায় রক্ষা পান। ফ্লিনটফের বল ওয়ার্নে ব্যাটের কানায় লেগে উইকেটকিপার জোন্সের দিকে এগিয়ে আসলেও তিনি তা ধরে রাখতে ব্যর্থ হন।

ক্রিজের অপর প্রান্তে জেসন গিলেস্পি বেশ ধৈর্য্যরে সাথে খেলছেন। ৫৪ বল মোকাবেলা করে তিনি সাত রান করেছেন।