২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থ বেঙ্গল সি. এ হকিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বড় জয়

নর্থ বেঙ্গল সি. এ ৩য় বিকেএসপি কাপ আমন্ত্রনমূলক আন্তর্জাতিক অনুর্ধ্ব ১৮ হকি প্রতিযোগিতায় সোমবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দল বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলংকাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 07:04 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দল ১০ - ০ গোলে হারায় শ্রীলংকাকে। বিজয়ী দলের ইউথভির সিং তিনটি, দেভেন্দ চান্দ ও অমিত দু’টি করে গোল করেন।

দ্বিতীয় খেলায় বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) সবুজ ২ - ১ গোলে হারায় বিকেএসপি সবুজ দলকে।

দিনের শেষ ম্যাচে বিকেএসপি লাল দল একই ব্যবধানে বিএইচএফ লাল দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ফিরোজ ও মামুন একটি করে গোল করেন। অন্যদিকে বিএইচএফ লাল দলের পক্ষে জিমী একটি গোল পরিশোধ করেন।