ইংলিশ ক্যাপ্টেন মাইকেল ভনইনজুরিতে
ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ভন কনুইয়ের ইনজুরিতে পড়েছেন। এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিরদ্ধে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের ৪৮ ঘন্টা আগে অনুশীলনের সময় তিনি কনুইয়ে গুরুতর আঘাত পান।
ইংলিশ দলপতি ভন নেটে ব্যাটিং করার সময় ডান কনুইয়ে আঘাত পান। তখন বোলিং করছিলেন অবাছাই ফাস্ট বোলার ক্রিস ট্রিমলেট। স্থানীয় হসপিটালে তার কনুইয়ের এক্স-রে করা হয়। এক্স-রে’ তে দেখা যায়, তার হাত ভাঙ্গেনি। তবে তিনি কুনইয়ে গুরুত্বর আঘাত পেয়েছেন।
গত বছর মাইকেল ভন যখন লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন তখন দলের নেতৃত্ব দিয়েছিলেন মার্কাস ট্রেসকথিক। ট্রেসকথিক বলেন, আমরা আশা করছি ম্যাচ শুরুর আগেই ভন সেরে উঠবেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
গত রোববার ভন ইয়র্কশায়ারের পক্ষে সেঞ্চুরি হাকান। গত মাসে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া ১--০ ব্যবধানে এগিয়ে আছে।
