২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় জুনিয়র কুস্তিতে চ্যাম্পিয়ন ঢাকা জেলা

জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত এসএ ফাউন্ডেশন ১৮তম জাতীয় জুনিয়র কুস্তি চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করেছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

প্রতিযোগিতায় ঢাকা চারটি স্বর্ন, একটি রৌপ্য ও দু’টি ব্রোঞ্জ পদক লাভ করে।

দু’টি স্বর্ন ও একটি রৌপ্য পদক নিয়ে প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে যশোর জেলা কীড়া সংস্থা। একটি রৌপ্য ও দু’টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থান লাভ করে যশোর শিক্ষা বোর্ড।

সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন আহম্মেদ এমপি।

প্রতিযোগিতার সাত ওজন শ্রেনীতে ১৫টি জেলা ক্রীড়া সংস্থার প্রায় ৯০ জন কুস্তিগীর অংশগ্রহন করেন।