২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট দক্ষিণ আফ্রিকায় আফ্রো এশিয়া কাপ ক্রিকেট

এশিয়া একাদশ ও আফ্রিকা একাদশের মধ্যে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ ১৭ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 06:23 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

আইসিসি’র আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রিটোরিয়ার সুপার স্পোর্টস পার্ক সেঞ্চুরিয়ানে। বাকি দু’টি ম্যাচ ২০ ও ২১ আগস্ট যথাক্রমে কিংস্টন ও ডারবানে অনুষ্ঠিত হবে।

এদিকে দু’দলের খেলোয়াড় নির্বাচনের জন্য নির্বাচকদের নামও ঘোষণা করা হয়েছে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল নির্বাচক হিসেবে যাদের নাম ঘোষণা করেছে তারা হলেন-মাজিদ খান (পাকিস্তান), রবি শাস্ত্রী (ভারত), সিদ্ধার্থ ওয়েতেমুনি (শ্রীলংকা) এবং শফিকুল হক হীরা (বাংলাদেশ)। আফ্রিকা ক্রিকেট এসোসিয়েশন ঘোষিত নির্বাচকরা হলেন-মাইক প্রক্টর (দক্ষিণ আফ্রিকা), সিক এনকালা (জিম্বাবুয়ে) এবং টম টিকোলো (কেনিয়া)।