৩য় বিভাগ ফুটবলে বিজি প্রেস ও সিটি ইউনাইটেডের জয়
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সোমবার ৩য় বিভাগ ফুটবল লিগের নিজ নিজ খেলায় জয় পেয়েছে বিজি প্রেস এবং সিটি ইউনাইটেড ক্লাব।
প্রথম ম্যাচে বিজি প্রেস ৪-২ গোলে হারায় জিরাবোকে। বিজয়ী দলের পক্ষে কালাম ও রহিম দু’টি করে এবং জিরাবোর পক্ষে রণবীর ও সাজিদ গোল করেন।
অপর ম্যাচে সিটি ইউনাইটেড একমাত্র গোলে হারিয়েছে কারওয়ান বাজারকে। সিটি ইউনাইটেডের পক্ষে ৭০ মিনিটে জয়সূচক গোলটি করেন আরমান।
