২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে অনুষ্ঠিত হবে ২০১২ সালের অলিম্পিক গেমস

২০১২ সালের অলিম্পিক গেমস লন্ডনে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বুধবার এ ঘোষণা দেয়। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ভোটাভুটি শেষে প্যারিস, নিউইয়র্ক , মস্কো এবং মাদ্রিদকে হারিয়ে লন্ডন এ গৌরব অর্জন করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাকস রগ ২০১২ সালের অলিম্পিক ভেন্যু হিসেবে লন্ডনের নাম ঘোষণা করেন।

অলিম্পিক ভেন্যু হিসেবে লন্ডনের নাম ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

ভেন্যু নির্বাচনের জন্য আইওসি’র সদস্য রাষ্ট্রগুলোর সামনে আগ্রহী পাঁচটি নগরী ৪৫ মিনিট ধরে অলিম্পিক আয়োজনের ব্যাপারে তাদের বক্তব্য উপস্থাপন  করে।   এরপর গোপণ ব্যালটের মাধ্যমে সদস্যরা ভোট প্রদান করে। নিউইয়র্ক , মস্কো এবং মাদ্রিদ প্রথম পর্বে বাদ পড়ে। প্যারিস এবং  লন্ডনের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা শেষে ল-নকে বিজয়ী ঘোষণা করা হয়। 

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এক ঘোষণায় বলেছিলেন, ২০১২ সালে লন্ডনে অলিম্পিক ভেন্যুর সূযোগ দেয়া হলে তারা অসাধারণ একটি আয়োজন করবেন। তিনি এও বলেছিলেন, অলিস্পিক আয়োজানের এ সুযোগ পেলে লন্ডনকে যে কোন শহরের তুলনায় নয়নাভিরাম করে সাজানো হবে।

ব্লেয়ার জোর দিয়ে বলেন,  এ ধরনের চমৎকার খেলাধুলার আয়োজনের লন্ডনের অতীত ঐতিহ্য রয়েছে এবং একই সাথে লন্ডনের রয়েছে এ ধরনের গেমস আয়োজনের পূর্বাভিজ্ঞতা। ভোটাভুটির পর শেষ পর্যন্ত ব্লেয়ারই জিতলেন, জয় হল লন্ডনের।