ন্যাটওয়েস্ট সিরিজের ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার ফাইনাল ম্যাচটি ড্র
ন্যাটওয়েস্ট সিরিজের ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার দুর্দান্ত ফাইনাল ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। লর্ডসে অনুষ্ঠিত উত্তেজানপূর্ণ এ ম্যাচটি অ্যাশেজ সিরিজের আগে দু’দেশের মধ্যেকার তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস বলেই মনে করছেন ক্রিকেট সমর্থকরা।
শনিবার লর্ডসে অন্যরকম একটা ফাইনাল উপহার দিলো অস্ট্রেলিয়া ইংল্যান্ড। ক্রিকেটের ফলাফলের জন্য যে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় সেটাই তারা আবার প্রমান করলো এ ম্যাচে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী ট্রফি শেযার করেছে দু’দল।
ম্যাচে টসে জিতে অষ্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। শুরুটা ভাল হলেও পরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত তা কাটিয়ে উঠে ১৯৬ রান সংগ্রহ করে অসিরা। ১৯৭ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে এসে শুরতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। মাত্র ৩৩ রানে ৫ টি উইকেট হারাতে হয় তাদের। দলের এ বিপর্যয় থেকে উঠে এসে খেলার হাল ধরেন গ্যারিয়েন্ট জোনস এবং পল কলিংউড। এ জুটি ১১৬ রান করে ইংল্যান্ডকে খেলায় ফেরান। আর এমন দুর্দান্ত খেলার পুরুস্কারও পেয়েছেন জোনস ম্যান অব দা ম্যাচ পুরস্কারের মধ্যে দিয়ে। অন্যদিকে ম্যান অব দা সিরিজ নির্বাচিত হয়েছেন এন্ড্রু সাইমন্ডস।
ট্রেসকোথিক এবং স্ট্রস ইংল্যান্ডের ব্যাটিং শুরু করেন। দলীয় মাত্র ১১ রানে ব্যক্তিগত ৬ রানে ম্যাকগ্রার বলে পন্টিংয়ের হাতে ক্যাচবন্দি হন ট্রেসকোথিক। এরপর একে একে আউট হন স্ট্রস (২), ভন (০), পিটারসন (১৯) এবং ফ্লিনটভ (৮)। দলের স্কোর তখন ৫ উইকেটে ৩৩।
ম্যাচের এক পর্যায়ে যখন ইংল্যান্ড হারবে মনে হচ্ছিল তখন জোনস এবং কলিংউড ঠা-া মাথায় খেলার হাল ধরেন। এক এক করে তারা দলকে ভালো একটি স্কোরের দিকে নিয়ে যায়। নবম ওভার থেকে ৪৩ তম ওভার পর্যন্ত এ জুটি টিকে ছিলো। দলীয় ১৪৯ রানে দুর্ভাগ্যজনক রান আউট হনে কলিংউড। তার ব্যক্তিগত সংগ্রহ ৫৩। এরপরও দলকে এগিয়ে নিয়ে যান জোনস। দলীয় ১৬১ রানে ব্যক্তিগত ৭১ রান নিয়ে হগের বলে এলবিডব্লিউ হন তিনি। দলীয় ১৬২ রানে আউট হন এসপি জোনস। ইংল্যান্ড হারতে যাচ্ছে এমনটি যখন মনে হচ্ছিল সে পর্যায়ে জাইলস এবং গফ খেলার হাল ধরেন। দলীয় ১৯৪ রানে ইংল্যান্ডের একটি উইকেট পড়লেও শেষ বলে ২ রান করে ম্যাচ ড্র করে ইংল্যান্ড।
এর আগে ব্যাট করতে নেমে ১৯৬ রানেই অলআউট হয়ে যায় অসিরা। শুরুটা ভাল হলেও ৯৩ রানে ৫ টি উইকেট হারায় তারা। গিলক্রিষ্ট এবং হেইডেন অস্ট্রেলিয়ার ব্যাটিং সূচনা করেন। মাত্র ৭ ওভারে এ জুটি ৫০ রান করেন। দলীয় ৫০ রানে অসিদের প্রথম উইকেট পড়ে। গফের বলে হেইডেন আউট হন। এরপর ধারাবাহিকভাবে অস্ট্রেলিয়া উইকেট হারায়। দলীয় ৫৪ রানে গিলক্রিস্ট (২৭),৭১ রানে পন্টিং (৭), ৯০ রানে মার্টিন (১১) এবং ৯৩ রানে ক্লার্ক (২) রানে আউট হন। এরপর হাসে সাইমন্ডসকে নিয়ে দলের হাল ধরেন। বাকি উইকেটগুলো পড়লেও শেষ পর্যন্ত ৬২ রানে হাসে অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়ার ৬ষ্ঠ উইকেট পড়ে দলীয় ১৪৭ রানে। সাইমন্ডস ব্যক্তিগত ২২ রান নিয়ে আউট হন। এরপর দলীয় ১৬৯ রানে হগ (১৬), ১৭৯ রানে ব্রেট লি (৩) , ১৭৯ রানে গিলেস্পি (০) এবং ১৯৬ রানে ম্যাকগ্রা (০) আউট হন।
