দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য ৪৫ হকি খেলোয়াড় প্রাথমিকভাবে নির্বাচিত
বাংলাদেশ হকি ফেডারেশন দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের জন্য রোববার ৪৫ জন (অনুর্ধ্ব ১৮) খেলোয়াড়কে প্রাথমিকভাবে বাছাই করেছে।
বাছাইকৃত খেলোয়াড়রা হলেন- ইমরান হোসেন শুভ, সাদেকুর রহমান, রফিকুল ইসলাম, মোহাম্মদ সজিব, নাহিদ সুলতান (গোলরক্ষক), রাজিব আহমেদ, আফজাল হোসেন, আবু জাফর হিমেল, রাসেল রহমান, সেলিম লাকি, রুপম, অমল বড়ুয়া, তারিকুল ইসলাম, টিপু, প্রশান্ত রায়, রিয়াজ, কবির হোসেন (ডিফেন্ডার), মোশাররফ হোসেন, তারিকুল ইসলাম তারেক, মোস্তাক, রনি, ইমরান আহমেদ বাবর, ইসমাইল হোসেন লিটন, রাসেল হোসেন রনি, নূর-ই-আকবর ববি, মেহেদী হাসান আরিফ, রেজাউল কবির রাজু, সাবিবর হোসেন এ্যানী, মাহমুদুর রহমান শান্তু (মিডফিল্ডার), আব্দুস সালাম মামুন, ইকবাল নাদিম, রানা দাশ, রাহাত সরোয়ার, নাদিম, সুমন, রুবেল, রাসেল ইসলাম, জিতু, ইমরান হায়দার, কৃষ্ণ কুমার, প্রশান্ত কুমার, রুবেল এবং ফয়সাল (স্ট্রাইকার)।
নির্বাচিত খেলোয়াড়দের মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ৬ জুন বিকেল চারটার মধ্যে কোচ আব্দুল মালেক চুন্নু ও আব্দুল্লাহ পিরুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
