১ম বিভাগ ফুটবলে রহমতগঞ্জের জয়ের ধারা অব্যাহত
১ম বিভাগ ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে রহমতগঞ্জ ক্লাব। রোববার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে রহমতগঞ্জ ৫-২ গোলের বড় ব্যবধানে হারায় ওয়ারী ক্লাবকে। তিন খেলায় রহমতগঞ্জের পয়েন্ট নয়।
বিজয়ী দলের পক্ষে গোল করেন রেজাউল করিম, আজিম, মামুন, বশির এবং মিঠু। ওয়ারীর হয়ে দু’টি গোল পরিশোধ করেন রয়েল ও শোয়েব।
