২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থর্পের নিয়োগে ওয়াহর সংশয়

ইংলিশ ক্রিকেটার গ্রাহাম থর্পকে নিউ সাউথ ওয়েলস ক্লাবে কোচ এবং ক্রিকেটার হিসেবে খেলানোর সিদ্ধান্তের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াহ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 10:25 AM

Updated : 26 Apr 2022, 05:42 PM

থর্প কোচিং স্কিলের উন্নতি করার চেষ্টা করছে। ক্লাবের প্রয়োজন বোধ করলে তবে আগামি বছর থেকে কোচ এবং ক্রিকেটার হিসেবে তাকে দেখা যাবে সিডনি ক্রিকেট মাঠে।

স্টিভ বলেন, “তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমি জানতে চাই, আমাদের একজন ইংরেজকেই কেন দরকার। আমরা কয়েক দিন আগেই পিউরা কাপ জিতেছি এবং আমাদের অনেক তরুন প্রতিভা আছে, যাদের সামনে যাওয়া জরুরি।”

থর্প বর্তমান ইংল্যান্ড দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। তিনি ইংল্যান্ডের পক্ষে ৯৮টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং রান করেছেন ৬,৬০০ এরও বেশি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিউ সাউথ ওয়েলস ক্লাবের কোচ ট্রেভর বেলিস বিষয়টিকে পরিষ্কার করে জানান জাতীয় দলের ক্রিকেটারদের অনুপস্থিতিতে থর্প ‘ইন্সুরেন্স’ হিসেবে কাজ করবেন।

১৯৮০ সালের মাঝামাঝি সময়ে পাকিস্তানি ক্রিকেটার ইমরান খানের পর আর কোনও বিদেশী ক্রিকেটারকে নিউ সাউথ ওয়েলস ক্লাবে খেলতে নেয়া হয়নি।

কোচ ট্রেভর আরও বলেন, “নিয়মিত খেলোয়ার ভাল পারফরমেন্স দেখাতে না পারলেই কেবল তাকে খেলানো হবে।”