টম মুডি শ্রীলঙ্কা দলের কোচ হলেন
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার টম মুডিকে শ্রীলঙ্কা দলের কোচ নিয়োগ করেছে। তিনি ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় ২০০৭ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
শ্রীলঙ্কার অন্তবর্তী ক্রিকেট কমিটির চেয়ারম্যান জয়ন্ত ধর্মসেনা বলেন, কোচ হিসাবে টম মুডি শ্রীলঙ্কা দলের সাথে কাজ করবেন। তিনি এ পদের জন্য সেরা পছন্দ ছিলেন এবং আমরা শ্রীলঙ্কা দল নিয়ে তার চিন্তা-ভাবনা এবং ভবিষ্যত কর্মকান্ডের ভিডিও পরিবেশনায় খুশি হয়েছি।
১৯৮৭ এবং ১৯৯৯ সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন ৩৯ বছর বয়সী টম মুডি।
তিনি ভারতীয় দলের কোচ হওয়ার জন্যও চেষ্টা করেছিলেন। কিন্তু তার স্বদেশী গ্রেগ চ্যাপেল ভারতীয় দলের কোচের চাকরিটা পেয়ে গেলে তিনি শ্রীলঙ্কা দলের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন।
মুডি অস্ট্রেলিয়ার পক্ষে আটটি টেস্ট এবং ৭৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন।
তিনি ওয়ান ডে ক্রিকেটে ১,২১১ রান করেছেন এবং উইকেট পেয়েছেন ৫২টি। টেস্ট ম্যাচে রান করেছেন ৪৫৬ এবং উইকেট নিয়েছেন দু’টি।
