তৃতীয় ট্রায়াল ম্যাচে জয়ের দেখা পেয়েছে সবুজ দল
বিকেএসপিতে বাংলাদেশ এ দলের ট্রয়াল ম্যাচে বুধবার বিসিবি লাল দলকে হারিয়ে জয়ের দেখা পেয়েছে সবুজ দল। তৃতীয় ট্রায়াল ম্যাচে সবুজ দল ১৪৩ রানে হারায় লাল দলকে।
প্রথমে ব্যাট করে সবুজ দল নয় উইকেটে ১৯২ রান করে। দলের সর্বোচ্চ ৪৪ রান আসে অতিরিক্ত খাত থেকে। এছাড়া তাদের সাত নম্বর ব্যাটসম্যান করেন ৩৪ রান। লাল দলের আলমগীর কবির ও গাজী আলমগীর তিনটি করে এবং ফরহাদ রেজা দু’টি উইকেট লাভ করেন।
জবাবে লাল দল ১৬ ওভারে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায়। লাল দলের কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ছয় রান করেন আলমগীর কবির। সবুজ দলের শাফাক আল জাবির, তারেক আজিজ, মুশফিকুর রহমান এবং মোহাম্মদ শাহাজাদা প্রত্যেকেই দু’টি করে উইকেট দখল করেন।
