ভোডাফোন বর্ষ সেরা খেলোয়ার নির্বাচিত হলেন স্ট্রাস
টেস্ট ক্রিকেটে ১২ মাস ধরে দুর্দান্ত পারফরমেন্স দেখানোর জন্য ইংল্যান্ডের ব্যাটসম্যান এন্ড্রু স্ট্রাসকে ‘ভোডাফোন বর্ষ সেরা খেলোয়ারের’ সম্মানে ভূষিত করা হয়েছে।
২৮ বছর বয়সি স্ট্রাস ঠিক এক বছর আগে লর্ডসের মাঠে প্রথমবারের মত প্রত্যাবর্তন করেছিলেন। তিনি ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান।
টেস্ট ক্রিকেটে ইতোমধ্যে পাঁচটি সেঞ্চুরি অধিকারী স্ট্রাস বলেন, “প্রত্যাশার তুলনায় আমি বেশ ভাল করেছি। এটা বিশাল সম্মান। মূল বিষয় হল আমি দ্রুত রান পেয়েছি, যার ফলে আমার মন থেকে টপ লেভেলে খেলার সাহস সঞ্চারিত হয়েছে।”
মিডেলসেক্স দলের এই বামহাতী খেলোয়ার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছিলেন। তিনি সিরিজটিতে ৬৫৬ রান করেন, যার মধ্যে তিনটি সেঞ্চুরি ছিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সফলতা এবং স্ট্রাস যেন এক সুতায় বাঁধা। তিনি যে আটটি টেস্ট ম্যাচে খেলেছেন তার সবকটিতেই জয়ী হয়েছে ইংল্যান্ড দল।
স্ট্রাস আরও বলেন, “সফলকাম দলের হয়ে নিজের পারফরমেন্স প্রদর্শন করাটা কিছুটা সহজ।”
গত বছর এই পুরুষ্কার পেয়েছেন স্ট্রাসের সহকর্মী ফাস্ট বোলার এন্ড্রু ফ্লিনটফ।
