এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে সোমবার ঢাকা পৌঁছেছে নিজমেহ এফসি
ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে এএফসি কাপ গ্রুপ সি’র অ্যাওয়ে ম্যাচ খেলতে সোমবার ঢাকা পৌঁছেছে লেবাননের নিজমেহ এফসি দল। বিকেলে নিজমেহ দল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রাকটিস করে। লেবাননের দলটির কর্মকর্তারা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
বুধবার বিকেল চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপে নিজেদের চতুর্থ ম্যাচে লেবাননের দলটির বিরুদ্ধে মাঠে নামবে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন। দু’দলের প্রথম লড়াইয়ে অ্যাওয়ে ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৪-১ গোলে পরাজিত হয়েছিল।
এর আগে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা তুর্কমেনিস্তানের নিসা এফসি দলের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে উভয় ম্যাচেই ১-১ গোলে ড্র করতে সম হয়।
সি গ্রুপ থেকে নিজমেহ দল ইতিমধ্যে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে। গ্রুপে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে নিসা এফসি এবং ব্রাদার্স ইউনিয়ন।
পাঁচটি গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা তিনটি রানার আপ দল এএফসি কাপের দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
