ফেডারেশন কাপের সেমিতে মুক্তিযোদ্ধা
তিব্বত ফেডারেশন কাপ ফুটবলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেচে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুুষ্ঠিত রবিবারের খেলায় ২-০ গোলে শেখ রাসেলকে হারায় মুক্তিযোদ্ধা।
এদিকে অপর এক খেলায় ব্রাদার্স ইউনিয়ন ৫-০ গোলে ইয়ংম্যানস ক্লাব ফকিরাপুলকে হারায়।
শেখ রাসেলের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় পায় মুক্তিযোদ্ধা। নাইজেরিয়ার স্ট্রাইকার পল মুক্তযোদ্ধার পক্ষে ২ টি গোলই করেন এবং শেখ রাসেলের পক্ষে একমাত্র গোলটি করেন তানভির। খেলা শুরুর ২৮ মিনিটের মাথায় গোল করে শেখ রাসেল এগিয়ে থাকলেও জয়ের জন্য মরিয়া হয়ে থাকা মুক্তিযোদ্ধার পক্ষে ৪৩ মিনিটে পল গোল পরিশোধ করেন। দ্বিতীয়ার্ধে অপর গোলটি করে পল মুক্তিযোদ্ধার জয় নিশ্চিত করেন।
এদিকে দিনের অপর খেলায় বিশাল এক জয় পায় ব্রাদার্স ইউনিয়ন। প্রথমার্ধের খেলার ১০ মিনিটের মাথায় রাশিয়ান স্ট্রাইকার এডওয়ার্ড প্রথম গোলটি করেন। এরপর ৩০ মিনিটে এমিলি ২য় গোলটি করেন। দলের ৩য় গোলটি করেন এডওয়ার্ড। ৭৩ মিনিটে আবুল এবং ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় লিটন ৫ম গোলটি করেন। ইসমাইল পরপর দুটি হলুদ কার্ড পাওয়ায় তাকে মাঠ ছাড়তে হয় এবং দ্বিতীয়ার্ধের ৪০ মিনিট ১০ জন নিয়েই খেলতে হয় ইয়ংম্যানস ক্লাব ফকিরাপুলকে
