বুধবার থেকে শুরু হচ্ছে অনুর্ধ্ব- ১৭ স্কুল ক্রিকেটের দ্বিতীয় পর্ব
স্ট্যার্ন্ডাড চার্টাড ইয়ং টাইর্গাস অনুর্ধ্ব- ১৭ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের খেলা বুধবার থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে সিটি ক্লাব মাঠে মুখোমুখি হবে জোন ১ এবং জোন ২।
জোন ১, ২, ৩ এবং ৪ এই চারটি দল দ্বিতীয় পর্বে লড়াই করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম রাউন্ডের পাফরম্যান্সের ভিত্তিতে চার দলের জন্য খেলোয়াড় বাছাই করেছে।
দ্বিতীয় রাউন্ডের সব ম্যাচই সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। এই রাউন্ডের শীর্ষ দু’টি দল ২১ এপ্রিল একই ভেন্যুতে ফাইনাল খেলবে।
