২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারটেক্স ওপেন স্কোয়াশ টুর্নামেন্টে স্বপন ও বিশুনাথ ফাইনালে

পারটেক্স ওপেন স্কোয়াশ টুর্নামেন্টের গতকালের বিভিন্ন খেলায় প্রিমিয়ার বিভাগে বগুড়া ক্যাণ্টনমেন্ট ক্লাবের স্বপন পারভেজ ও গুলশান ক্লাবের বিশু নাথ, বি-বিভাগের দ্বিতীয় ফাইনালে নিউ এজ পত্রিকার রিপোর্টিার তৌহিদ ফিরোজ, সি বিভাগের দ্বিতীয় সেমিফাইনালে স্কোয়াশ ফেডারেশনের শিরীশ চৌহান, উর্ধ্ব-৪০ বিভাগে ক্যাডেট কলেজ ক্লাবের রাশেদ চৌধুরি স্ব স্ব বিভাগে জয় পেয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 06:42 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

প্রিমিয়ার বিভাগের এক খেলায়  বগুড়া ক্যান্টনমেন্ট ক্লাবের স্বপন পারভেজ ৩-০ সেটে ঢাকা আর্মি ক্লাবের মাসুদ রানাকে পরাজিত করেন। স্বপন পারভেজ ১৭ পয়েন্ট লাভ করেন। অন্যদিকে গুলশান ক্লাবের বিশুনাথ ক্যাডেট কলেজ ক্লাবের রাম জগদীশকে পরাজিত করেন। আগামী ১০ এপ্রিল স্বপন ও বিশুনাথ ফাইনালে মুখোমুখি হবেন।