২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও কেনিয়া দলের দায়িত্ব নিচ্ছেন মুদাস্সর

আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপকে সামনে রেখে পুনরায় সমস্যাজর্জরিত কেনিয়া দলের দায়িত্ব তুলে নিচ্ছেন সাবেক পাকিস্তানি অল রাউন্ডার মুদাস্সর নজর। আইসিসির এই টুর্নামেন্টে কেনিয়ার প্রতিপক্ষ উগান্ডা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

গত জানুয়ারিতে অ্যান্ডি মোলস কেনিয়া দলের দায়িত্ব গ্রহন করলে পদত্যাগ করেন মুদাস্সর। ২০০১- ২০০২ সালে পাকিস্তানের কোচ হিসেবে দায়ত্ব পালন করা মুদাস্সর এরআগে নাইরোবি ক্রিকেট একাডেমীর পরিচালক হিসেবে বহাল ছিলেন। দেশে ফেরার পর তিনি লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমীর পরিচালক পদে যোগ দেন।

দায়িত্ব নেয়ার পর কেনিয়াকে আর্ন্তজাতিক ক্রিকেটে সর্বোচ্চ স্থানে নিয়ে যাওয়া এবং টেস্ট মর্যাদা পাওয়ার জন্য দলকে তৈরী করার চেষ্টা চালাবেন মুদাস্সর।

২১ থেকে ২৪ এপ্রিল কামপালায় ইন্টারকন্টিনেন্টাল কাপে কেনিয়া উগান্ডার সাথে লড়াই করবে।