আর্ন্তজাতিক মহিলা খো খো টুর্নামেন্টে চব্বিশ পরগনা চ্যাম্পিয়ন
মুন্সিগঞ্জে অনুষ্ঠিত কিউট আর্ন্তজাতিক মহিলা খো খো প্রতিযোগিতার শিরোপা জিতে নিয়েছে ভারতের চব্বিশ পরগনা দল। মঙ্গলবার প্রতিযোগিতার ফাইনালে চব্বিশ পরগনা ১০ - ৭ পয়েন্টে হারায় স্বাগতিক মুন্সিগঞ্জকে। ম্যাচের প্রথমার্ধে বিজয়ীরা ৪ - ৩ পয়েন্টে এগিয়ে ছিল।
অন্যদিকে আসাম ১০ - ৯ পয়েন্টে ত্রিপুরাকে হারিয়ে প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করে।
এরআগে সেমিফাইনালে মুন্সিগঞ্জ ৬ - ৩ পয়েন্টে ত্রিপুরাকে এবং চব্বিশ পরগনা ১১ - ১০ পয়েন্টে আসামকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম খেলাশেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। এসময় খো খো ফেডারেশনের সভাপতি সাইফউদ্দিন আহমেদ মানিক, সাধারন সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক আনিসউদ্দিন মঞ্জুর এবং পুলিশ সুপার শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।
