২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস বিরোধী সচেতনতা অভিযানে ভারতীয় ক্রিকেটাররা

এবার ভারতীয় ক্রিকেট তারকারা এইডস বিরোধী সচেতনতা অভিযানে নেমেছেন। ইউনিসেফ আয়োজিত এইডস বিরোধী এক প্রচারিভযানে তারা এইডসের বিপক্ষে সবাইকে সচেতন হতে আহবান জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 06:26 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, বিরেন্দ্র শেওয়াগ, মোহাম্মদ কাইফ এবং  হরভজন সিং বুধবার ইউনিসেফের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন।

রাহুল দ্রাবিড় বলেন, এইডস আসলেই একটা ভয়াবহ সমস্যা। আমরা ক্রিকেটাররা সবসময়ই এইডসের বিপক্ষে। ভারতের কোটি কোটি লোকের কাছে আমাদের অনুরোধ আপনারা সচেতন হন। তিনি বলেন, এইডসের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের সামাজিক কর্তব্য। একই কথা বললেন ভারতের মাষ্টার ব্যাটসম্যান শচীনও।

শচীন এমন একটি অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রন জানানোয় ইউনিসেফকে ধন্যবাদ জানান। এ সময় পাকিস্তান ক্রিকেট র্বোড চেয়ারম্যান শাহরিয়ার খানও সেখানে হাজির ছিলেন।