২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুশকিনের মৃত্যুতে পিছিয়ে গেল স্বাধীনতা কাপ হকি

বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ন সম্পাদক জাহিদুর রহমান পুশকিনের আকস্মিক মৃত্যুতে স্বাধীনতা কাপ হকি প্রতিযোগিতা চার দিন পিছিয়ে দেয়া হয়েছে। আগামী শুক্রবার থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 07:27 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

২২ মার্চ শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। দলগুলো হচ্ছে- বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, পুরনো ঢাকা উন্নয়ন বোর্ড এবং বর্ণক সমাজ।

মরহুম পুশকিনের আতœার শান্তি কামনায় আগামী সোমবার হকি ফেডারেশন এক মিলাদ মাহফিলের আয়োজন করবে।