২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ হ্যান্ডবলে মেনজিসের শুভ সূচনা

ব্যাকট্রল প্রথম বিভাগ (পুরুষ) হ্যান্ডবল লিগে শুভ সূচনা করেছে মেনজিস ক্রীড়া চক্র। হ্যান্ডবল মাঠে বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে মেনজিস ক্রীড়া চক্র ২৩--৯ গোলে হারায় মনসুর স্পোর্টিং ক্লাবকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

প্রথমার্ধে বিজয়ী দল ১১--৪ গোলে এগিয়ে ছিল। মেনজিসের আসাদ সর্বোচ্চ সাত গোল করেন।

এর আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ লিগের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোহিনুর কেমিক্যাল কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (সেলস) সুব্রত চন্দ্র মজুমদার। এছাড়া বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।