এশিয়া কাপ ইস্যুতে হস্তক্ষেপ করবে না আইসিসি
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এশিয়া কাপ আয়োজনের বিষয়ে কোন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে। সম্প্রতি এশিয়া কাপ অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়।
আগামী বছরের ১৬ থেকে ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনের সময়সূচি নির্ধারন করা হয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রধানের অনুরোধে তা মুলতবি করা হয়।
এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইউএই এবং ওমান ক্রিকেট দলের অংশ গ্রহণের কথা ছিল।
বিসিসিবি’র প্রধান শারদ পাওয়ার জানান, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার পর ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ক্লান্তি ভর করবে।
এসিসি’র প্রধান নির্বাহী আশরাফ উল হক জনপ্রিয় ইভেন্টটি মুলতবির বিষয়ে আলোচনার আশা করছেন এবং দুবাইয়ে তিনি এশিয়া কাপ আয়োজনের বিষয়ে জরুরী সভা ডেকেছেন।
আলোচনার জন্য জরুরী সভায় আইসিসি’কে আমন্ত্রণ জানানো হলেও তারা অংশ গ্রহণের বিষয়ে অস্বীকৃতি জানায়।
আইসিসি কর্পোরেট কমিউনিকেশন্স ম্যানেজার জন লং বলেন, “এশিয়া কাপ এসিসি’র একটি ইভেন্ট। টুর্নামেন্ট আয়োজন করবে কি না তা সিদ্ধান্তের দায়িত্ব এসিসি’র। এ বিষয়ে হস্তক্ষেপ করার কোন পরিকল্পনা নেই আইসিসি’র।”
