২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টসে জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পার্থে প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 12:12 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস আনফিট থাকার কারণে এ টেস্ট থেকে বাদ পড়ায় জ্যাক রুডলফকে দলভুক্ত করা হয়েছে।

এছাড়া নাথান ব্রাকেন এ টেস্টে তৃতীয় পেস বোলার হিসেবে যোগ দেন।

শুক্রবকার সকালের দিকে হালকা বৃষ্টিপাত হলেও নির্ধারিত সময়ে খেলা শুরু হয়। ভাল সূচনা করার প্রত্যয় নিয়ে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অসি অধিনায়ক পন্টিং।

অস্ট্রেলিয়া : ম্যাথিউ হেডেন, জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং (অধিনায়ক), ব্রাড হগ, মাইকেল হুসে, এন্ড্রু সায়মন্ডস, এ্যাডাম গিলক্রিস্ট (উইকেট রক্ষক), শেন ওয়ার্ন, ব্রেট লী, নাথান ব্রাকেন এবং গ্লেন ম্যাকগ্রা।

দক্ষিণ আফ্রিকা : গ্রায়েম স্মিথ (অধিনায়ক), এবি ডি ভিলিয়ারস, জ্যাক রুডলফ, হার্শেল গিবস, এ্যাশওয়েল প্রিন্স, জাস্টিন কেম্প, মার্ক বাউচার, শেন পলক, চার্ল ল্যাঞ্জেভেল্ট, এন্ড্রি নেল এবং মাখায়া এনটিনি।