২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুম্বলের ঘূর্ণিবলে দিল্লিতে কুপোকাত শ্রীলংকা

লেগ স্পিনার অনিল কুম্বলের টেস্ট ক্যারিয়ারে সাফল্যের মুকুটে আরেকটি পালক সংযুক্ত হলো বুধবার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 06:48 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারে অষ্টমবারেরমত দশ উইকেট শিকার করলেন এই লেগি, আর শ্রীলংকা হার মানল ১৮৮ রানের বিশাল ব্যবধানে। শ্রীলংকার দ্বিতীয় ইনিংসে কুম্বলে ৮৫ রানে চার উইকেট তুলে নিলে সফরকারীরা ম্যাচের পঞ্চম দিনের লাঞ্চের পরপরই ২৪৭ রানেই গুটিয়ে যায়। এই জয়ের ফলে ভারত তিন ম্যাচ সিরিজে ১--০তে এগিয়ে গেল।

ভারতের ছুঁড়ে দেওয়া রেকর্ড ৪৩৬ রানের টার্গেটের পেছনে ছুটে শ্রীলংকা সাত উইকেটে ২০৩ রান তুলে লাঞ্চে যায়। মাহেলা জয়বর্ধনে ৬৭ রানে হরভজন সিংয়ের বলে আউট হওয়ার আগে সফরকারীরা আরও ৪০ রান যোগ করতে সক্ষম হয়।

সপ্তম উইকেট জুটিতে জয়বর্ধনে এবং তিলকরতেœ দিলশান ৬৮ রানের পার্টনারশীপ গড়ে ভারতের জয়কে কিছুটা হলেও বিলম্বিত করতে পেরেছিলেন। এর মধ্যে দিলশানের অবদান ৩২ রান। জয়বর্ধনে শর্ট লেগেক্যাচ দিয়ে বিদায় নিলে শ্রীলংকার যাবতীয় প্রতিরোধ ভেঙ্গে পড়ে এবং মাত্র ৪ রানের ব্যবধানে তারা শেষ তিনটি উইকেট হারায়।

পরের ওভারেই কুম্বলে শ্রীলংকান পেসার চামিন্দা ভাসকে মিডউইকেটে হরভজনের ক্যাচে পরিণত করে নিজের দশ উইকেট পূরণ করেন। ১৫৭ রান খরচ করে তিনি এই লক্ষ্যে পৌঁছেন। কুম্বলে ৯৯ টেস্টে অষ্টমবারেরমত এই লক্ষ্যে পৌঁছলেন। আর ফিরোজ শাহ কোটলাতে এ নিয়ে তিনি দ্বিতীয়বার তার দশ উইকেট শিকার করলেন। ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধেও দশ উইকেট তুলে নিয়েছিলেন কৃতি এই লেগ স্পিনার। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও গেছে তার ঝুলিতে।

শ্রীলংকা আগেরদিনেই পাঁচ উইকেটে ১২৩ রান করে ধুঁকছিল। পঞ্চম দিন আগারকার বাঁ হাতি জেহান মুবারককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠানোর পর জয়বর্ধনে এবং দিলশান জুটি ৯০ মিনিট ঠেকিয়ে রেখেছিলেন ভারতীয় আক্রমন। কিন্তু কুম্বলের বলে ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে দিলশান বোল্ড হয়ে গেলে অতিথিদের লড়াইয়ের শেষ আশাটুকুও উবে যায়।

চেন্নাইতে বৃষ্টিবিঘিœত প্রথম টেস্টটি অমীমাংসিতভাবে শেষ হয়। সিরিজের শেষ ম্যাচ রোববার থেকে আহমেদাবাদে শুরু হবে।