২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনজাতি অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্ণামেন্টকে গুরুত্ব দিচ্ছে শ্রীলংকা

রাজধানীতে বুধবার থেকে শুরু হওয়া তিন জাতি অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্ণামেন্টকে বেশ গুরুত্ব সহকারেই নিয়েছে শ্রীলংকা দল। ফতুল্লা স্টেডিয়ামে শুক্রবার শ্রীলংকা তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের সাথে লড়বে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 05:24 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

স্থানীয় এক হোটেলে বুধবার সংবাদ সম্মেলনে শ্রীলংকা দলের কোচ সুমীত্রা ওয়ারনাকুলাসুরিয়া বলেন, ভারতে আফ্রো এশিয়া অনুর্ধ্ব ১৯ টুর্ণামেন্টে ভালো খেলার পর আমরা এই তিনজাতি টুর্নামেন্টকে গুরুত্ব সহকারে নিচ্ছি। সংবাদ সম্মেলনে শ্রীলংকা দলের ম্যানেজার অ্যাশলে ডি সিলভা এবং অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস উপস্থিত ছিলেন।

১৮ সদস্যের শ্রীলংকা দল মঙ্গলবার রাতে ঢাকা এসেছে।

সুমীত্রা ইংল্যান্ডের পাশাপশি স্বাগতিক বাংলাদেশকেও শক্ত প্রতিপক্ষ মনে করছেন। তবে তার দলের ভালো খেলার ব্যাপারে তিনি আশাবাদী।  

শ্রীলংকায় আগামী বছর অনুষ্ঠিত হবে আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট। জুনিয়রদের এই বিশ্বকাপসহ আন্তর্জাতিক ক্রিকেটে তরুণ ক্রিকেটারদেরকে অভ্যস্ত করে তুলতেই এই টুর্ণামেন্টর আয়োজন করা হচ্ছে। এই টুর্ণামেন্ট থেকে তার দল ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবে বলে মনে করেন সুমীত্রা।

সুমীত্রার অবশ্য বাংলাদেশে এটিই প্রথম সফর নয়। তিন বছর আগে বাংলাদেশ অনুর্ধ্ব ১৫ দলের কোচ হিসেবে দেড়বছর দায়িত্ব পালন করেন শ্রীলংকান এই কোচ।

বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ ক্রমশই উন্নতি করছে এবং ভারতে আফ্রো এশিয়া টুর্নামেন্টে জিম্বাবুয়ে, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদেরকে শক্ত প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করে তুলেছে।

শ্রীলংকা দলের অধিনায়ক ম্যাথিউস জানান, তাদের দলটা বেশ ব্যালান্সড, ভারতে ভালো মতই সফর শেষ করেছে। ঢাকার টুর্ণামেন্টও ভালো খেলতে চেষ্টা করবে তার দল। কোচের মত অধিনায়কও বাংলাদেশকেই মূল প্রতিপক্ষ হিসেবে দেখছেন।

দলের ম্যানেজার অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, ভারতে আফ্রো এশিয়া টুর্ণামেন্টে রানার্স আপ শ্রীলংকা দলে চারটি পরিবর্তন আনা হয়েছে।

শ্রীলংকা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস, সামীরা সয়জা, সচীত্রা সেরাসিঙ্গে, দিমুথ করুনারতেœ, রিশান কাভিন্দা, প্রবোধা পেরেরা, হান্স ফার্নান্ডো, দিলান কুরে, সালিকা করুনানায়েক, এএমইউএস করুনারতেœ, চাথুপামা, গুনাসিঙ্গে, রাজীবা বীরাসিঙ্গে, এম পুষ্পকুমারা এবং চার্লস ফার্নান্ডো।

কর্মকর্তা: অ্যাশলে ডি সিলভা (ম্যানেজার), সুমীত্রা ওয়ারনাকুলাসুরিয়া (কোচ), রনজিৎ নানায়াক্কারাওয়াসাম এবং চন্দ্র মহাওয়াত্তাগে।