মুলতান জয় পাকিস্তনিদের মুখে হাসি ফিরিয়ে এনেছে
মুলতানে ম্যাচ যখন শুরু হয় উইকেট দেখে একজন ব্যাটিং উইকেট মন্তব্য করেছিলেন। বলেছিলেন, উপমহাদেশে যে ধরনের উইকেট তৈরি হয় এটিও সেরকম।
যাহোক ম্যাচ শেষে দেখা গেল, টেস্ট ম্যাচের জন্য এটি একটি সেরা উইকেট। একজন খেলোয়াড় বা পরিচালক কিংবা দর্শক হিসেবে এর চেয়ে বেশি কেউ আশা করতে পারেন না। পাকিস্তানের সাবেক অধিনায়ক আসিফ ইকবাল এক নিবন্ধে এ কথা লিখেছেন।
পাকিস্তানের জয় অপ্রত্যাশিত ছিল। কিন্তু বার বার আমার মনে হয়েছে, ম্যাচের চতুর্থ দিনেই হবে আসল লড়াই। ম্যাচের চূড়ান্ত দিনে বেল এবং স্ট্রাস মাঠে রাজ্যত্ব করছেন। কিন্তু কানেরিয়া এবং শোয়েব আখতার বোলিং করতে এসেই সব কিছু ওলট পালট করে দেন।
অ্যাশেজ সিরিজ জয়ী ইংল্যান্ডের বিরুদ্ধে এ জয় পাকিস্তানের জন্য বিরাট অর্জন।
ম্যাচে পাকিস্তান যখন চাপের মধ্যে ছিল তখন সকলে পাকিস্তন যেন ঘুরে দাঁড়াক সে প্রার্থনা করছি।
যদিও গ্রীষ্মে ইংলিশরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজ জয় করে তারপরও সিরিজ জয়ে উভয় দলই চেষ্টা করে। অস্ট্রেলিয়াকে সামান্য ব্যবধানে নিজেদের মাটিতে পরাজিত করে ইংল্যান্ড এবং ম্যাচগুলোর ফলাফল যদি সামান্য পরিবর্তন হত তাহলে সিরিজের ভাগ্য সফরকারীদের দিকেও যেতে পারতো।
অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ানরা বেশ কিছু ক্যাচ ধরতে ব্যর্থ হয়, রান আউট করতেও ব্যর্থ হয়। যদি তারা ব্যর্থ না হতেন তাহলে সিরিজের ফলাফল ভিন্ন হতে পারতো। তাই বেশির ভাগ ধারাভাষ্যকার মনে করেন অ্যাশেজ সিরিজে পরাজয় বরণ করলেও অস্ট্রেলিয়াই বিশ্বের এক নম্বর দল।
বুধবার মুলতানে ইংল্যান্ড উইকেটের সহায়তা পায়নি এবং পাকিস্তানও তাদের কোন সুযোগ দেয়নি।
ইংল্যান্ডের সমস্যা রয়েছে ব্যাটিং লাইনের মিডেল অর্ডারে। তারা চাপের মধ্যে খেলতে ব্যর্থ হয়েছে এবং তারা মনে প্রাণে চাচ্ছে ইংলিশ দলপতি মাইকেল ভন যেন হাঁটুর ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে পারেন, যাতে তাদের ব্যাটিং লাইনের শক্তি বৃদ্ধি পায়।
কলিংউড এবং পিটারসন আরও ভাল খেলতে পারতেন। হাসান রাজাও খেলতে ব্যর্থ হয়েছেন।
যদিও ম্যাচের চূড়ান্ত দিনে পাকিস্তনি বোলারদের অসাধারণ পারফরমেন্সের কারণে পাকিস্তানের জয় অর্জিত হয়। কিন্তু তারপরও সালমান বাটকে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচন করার সিদ্ধান্তটা সঠিক ছিল।
সালমান বাট ম্যাচের উভয় ইনিংসেই অসাধারণ খেলেছেন এবং সত্যিকার ম্যাচ জয়ের আশা জাগিয়ে তোলেন। তাকে দিয়েই পাকিস্তানের দীর্ঘদিনের ওপেনটিং সমস্যার সমাধান হতে পারে।
সামলাম বাটের সতীর্থ শোয়েব মালিক নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন। তবে মালিকের প্রতিভা সম্পর্কে কারও কোন প্রশ্ন নেই। ওপেনার হিসেবে তার টেকনিকে সমস্যা রয়েছে। আমি আশ্চর্য হয়েছি, বব উলমার এবং ইনজামাম উল হক এ বিষয়টি জানতেন না।
হাসান রাজা ইংল্যান্ডের বিরুদ্ধে উভয় ইনিংসেই ব্যর্থ হন এবং এর ফলে তার ক্যারিয়ার আবারও পিছিয়ে গেল বলে মনে হয়। তার পরিবর্তে দলে জায়গা পেতে পারেন আসিম কামাল।
