দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ৩ ম্যাচে উপেক্ষিত গাঙ্গুলি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজের প্রথম তিন ম্যাচেও উপেক্ষিত থেকে গেলেন ভারতের সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলি।
পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম তিন ম্যাচে নির্বাচকরা শ্রীলংকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ী দলকেই পুনরায় নির্বাচিত করেছেন। বুধবার স্বাগতিক ভারত এবং সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
শনিবার প্রধান নির্বাচক কিরণ মোরে শ্রীলংকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ী ভারতীয় দলের উপর আস্থা রেখে আগের দলটিকেই প্রথম তিন ম্যাচের জন্য বহাল রাখেন।
ওয়ান ডে ম্যাচগুলো হবে ১৬ নভেম্বর হায়দ্রাবাদে, ১৯ নভেম্বর ব্যাঙ্গালোর, ২২ নভেম্বর চেন্নাইয়ে, ২৫ নভেম্বর কলকাতা এবং ২৮ নভেম্বর মুম্বাইয়ে।
ভারতীয় দল: রাহুল দ্রাবিড় (অধিনায়ক), বীরেন্দ্র শেওয়াগ, শচীন টেন্ডুলকার, গৌতম গাম্ভীর, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, ইরফান পাঠান, অজিত আগারকার, জয় প্রকাশ যাদব, রুদ্র প্রতাপ সিং, এস শ্রীসান্ত, হরভজন সিং এবং মুরালি কার্তিক।
